আল আহলিকে হারিয়ে জোয়ান গাম্পার..
প্রকাশ: 20 August 2026 । 11:09 | আপডেট: 20 August 2026 । 11:09
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
মিসরের ক্লাব আল আহলিকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো জোয়ান গাম্পার ট্রফি জিতেছে বার্সেলোনা। এই জয়ের মধ্য দিয়ে প্রাক্-মৌসুম প্রস্তুতিও শেষ করল হান্সি ফ্লিকের দল।
ক্যাম্প ন্যুতে বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমে গোল হজম করে বার্সা। ২৯ মিনিটে হামজা আব্দেলকরিমের গোলে এগিয়ে যায় আল আহলি।
তবে প্রথমার্ধের শেষ দিকে রাফিনিয়া ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান বার্সেলোনার নতুন অধিনায়ক।
বিরতির পর পাল্টা আক্রমণ থেকে গোল করে আল আহলিকে আবারও এগিয়ে দেন জিজো। পরে একাদশে ব্যাপক পরিবর্তন আনেন বার্সা কোচ হান্সি ফ্লিক।
শেষ দিকে ডি-বক্সে অ্যান্থনি গর্ডন ফাউলের শিকার হলে আবারও পেনাল্টি পায় বার্সেলোনা। কিন্তু স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন গর্ডন।
শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। গত বছরও জোয়ান গাম্পার ট্রফি জিতেছিল তারা। সেবার কোমোকে ৫-০ গোলে হারিয়েছিল বার্সা।
আগামী রবিবার এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগায় শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.