আগামী ১০ বছরে বিদ্যুৎ সংকট..
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ । ২১:০৪ | আপডেট: ১৬ আগস্ট ২০২৬ । ২১:০৪
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আয়োজিত অনুষ্ঠানে দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৬ আগস্ট) তিনি বলেন, ঢাকা শহরসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার মানুষ বর্তমানে বিদ্যুৎ সংকটে ভুগছেন। বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতির জন্য অতীতের ‘অপরিকল্পিত’ বিভিন্ন সিদ্ধান্ত ও পদক্ষেপকে দায়ী করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। সেখানে সরকার আগামী ১০ বছরে কীভাবে দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করা হবে, সেই পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরবে।
চলমান সংকট মোকাবিলায় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঠান্ডা মাথায় পরিকল্পনা গ্রহণ করে ধীরে ধীরে সংকট কাটিয়ে উঠতে হবে।
বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ। ব্যবসা-বাণিজ্য, চাকরি ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় এবং বিশৃঙ্খলার সুযোগ নেয় স্বার্থান্বেষী মহল।
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা। পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা গেলে দেশের সাধারণ মানুষই সবচেয়ে বেশি উপকৃত হবেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.