বোরহানউদ্দিন হকার সমিতির সাধারণ সম্পাদক..
প্রকাশ: 30 July 2023 । 12:41 | আপডেট: 30 July 2023 । 12:41
গোলাম মাহমুদ শাওন বোরহানউদ্দিন করেসপন্ডেন্ট, ভোলা:-
ভোলার বোরহানউদ্দিন উপজেলার পত্রিকা বিক্রেতা হকার্স সমিতির সাধারণ সম্পাদক মামুনের বাবা ছাদেক হাওলাদার ২৯ জুলাই দিবাগত রাত ২:২০টা মিনিটের সময় তাহার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বোরহানউদ্দিন পৌর ৬ নং ওয়ার্ডের হাওলাদার মার্কেট সংলগ্ন, আব্দুল আলী হাওলাদার বাড়ির বাসিন্দা ছিলেন তিনি। দীর্ঘদিন অসুস্থ্যতার পর বাধ্যর্ক জনিত কারনে তার মৃত্যু হয়েছে। মৃত্যু সময় তার বয়স ছিল ৭০ বছর। ৩০ জুলাই সকাল ১১:০০ ঘটিকায় বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়, পরে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মামুন তার বাবার জন্য দোয়া চেয়েছেন।
তার মৃত্যুতে বোরহানউদ্দিন অনলাইন প্রেস ক্লাব, বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাব, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব সহ অনেক রাজনৈতিক দলের নেতা কর্মী গন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছে ।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.