আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস..

প্রকাশ: 6 July 2026 । 21:36 | আপডেট: 6 July 2026 । 21:36

মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) করেসপন্ডেন্টঃ

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম (রেজু)।

আলোচনা সভায় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় উপকারভোগীদের মাঝে জনপ্রতি ৭ হাজার টাকা করে আর্থিক অনুদান বিতরণ করেন। এছাড়াও গরীব অসহায় দের মাঝে টিন ও কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

বক্তারা বলেন, গ্রামীণ উন্নয়ন, কৃষির আধুনিকায়ন এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালনের মূল লক্ষ্য।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!