আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীকে কারাদন্ড সহ..

প্রকাশ: ১৭ জুন ২০২৬ । ১৭:৪৩ | আপডেট: ১৭ জুন ২০২৬ । ১৭:৪৩

জগদীশ মন্ডল,আগৈলঝাড়া করেসপন্ডেন্ট, বরিশালঃ

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের তেতলা গ্রামে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের এসআই মো: ফাইজুল ইসলাম (হৃদয়)হাওলাদারের নেতৃত্বে একটি টিম। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের একটি টিম আগৈলঝাড়া থানাধীন বাকাল ইউনিয়নের তেতলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সঞ্জয় বল্লভ(৩৮) পিতা: মৃত:কৃষ্ণ কান্ত বল্লভ, সঞ্জয়কে ৫০ গ্রাম গাঁজা সহ হাতনাতে গ্রেফতার করা হয়। আটক আসামিকে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে, আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থ দন্ড প্রদান করেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!