সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহনের..

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ । ১৯:১১ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ । ১৯:২৯

ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জ -১ আসনে ভোটে কারচুপির অভিযোগ এনে পুনোরায় ভোট গ্রহনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, সুন্দরগঞ্জ-১ আসনের বিএনপি প্রতিকের দলীয় মনোনীত প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী। তিনি বলেন, কমপক্ষে ৫০ থেকে ৬০ টি কেন্দ্রে প্রিসাইটিং অফিসাররা ভোট শুরুর পুর্বেই ধানের শীষ পোলিং এজেন্টদের কাছে থেকে সাক্ষর নেন সেই সাথে কিছু কিছু কেন্দ্রে এজেন্টদের সাক্ষর ছাড়াই ফলাফল প্রকাম করেন। মুলত কারচুপির জন্যই এমন করার হয়েছে বলে তিনি এমন অভিযোগ করেন ।

তিনি আরো অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে ধানের শীষের এজেন্টদের ভয়ভীতি দেখানো সহ ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সুপরিকল্পিত ভাবে তাকে ঠঁকানো হয়েছে।

সেইজন্য তিনি সিসি ক্যামেরার ধারণকরা ফুটেজের ডকুমেন্ট দেখানো সহ ভোটের ফলাফল বাতিল করে পুনোরায় আসনটির সকল কেন্দ্রে ভোট গ্রহনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল হাসান প্রামানিক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু, উপদেষ্টা এ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ সহ অন্যরা।

উল্লেখ্য গত ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সারা দেশে একযোগে ২৯৯ টি সংসদীয় আসনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত মো. মাজেদুর রহমান পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৭২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জিয়াউল ইসলাম মোহাম্মাদ আলী পেয়েছেন ৩৭ হাজার ৯৯৭ ভোট।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!