টাঙ্গাইল-৬ আসনে ধানের শীষের জয়,..

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ । ১৭:৩৯ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ । ১৭:৩৯

মোঃ আজিজুল হক বাবু, টাঙ্গাইল করেসপন্ডেন্টঃ

দীর্ঘ ১৭ বছর পর টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ধানের শীষের জয় ফিরেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও তৃণমূলনির্ভর রাজনীতির জন্য পরিচিত রবিউল আওয়াল লাভলু।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে আসনের ১৫৪ টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ঘোষিত সরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী রবিউল আওয়াল লাভলু মোট ১ লাখ ৫০ হাজার ৯৫২ ভোট পেয়ে বিজয়ী হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ কে এম আব্দুল হামিদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৯১৪ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ৫৯ হাজার ৩৮ ভোট।

এ বিপুল ব্যবধানের মাধ্যমে দীর্ঘ সময় পর আসনটিতে রাজনৈতিক পরিবর্তনের বার্তা দিলেন ভোটাররা। নাগরপুর ও দেলদুয়ার উপজেলায় সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ১৫৪ টি কেন্দ্রেই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় রবিউল আওয়াল লাভলু বলেন,“দীর্ঘ ১৭ বছর পর এ আসনে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। আমি নাগরপুর-দেলদুয়ারের সকল ভোটারের প্রতি কৃতজ্ঞ। এলাকার উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আমি নিষ্ঠার সঙ্গে কাজ করব।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এ বিজয় আসনটির রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!