মৌলভীবাজার-৪: বিপুল ভোটে জয়ী বিএনপি’র..

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ । ১৪:৩৯ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ । ১৪:৩৯

আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মুজিবুর রহমান চৌধুরী।

১৬৩টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে দেখা যায়, তিনি পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৬৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শেখ নূরে আলম হামিদী (রিকশা প্রতীক) পেয়েছেন ৪৯ হাজার ১৮৯ ভোট।

মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা তৌহিদুউজ্জামান পাভেল আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার-৪ এর বিজয়ী প্রার্থী হিসেবে মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এর নাম ঘোষণা করেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মুজিবুর রহমান চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ২০ হাজার ৪৮৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

এ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন মিয়া মধু পেয়েছেন ৩৩ হাজার ৯১১ ভোট। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী প্রীতম দাশ পেয়েছেন ৪ হাজার ২৭৫ ভোট। বাসদ মনোনীত প্রার্থী আবুল হাসান পেয়েছেন ৯২০ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী জরিফ হোসেন পেয়েছেন ৯১০ ভোট।

কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা নিয়ে গঠিত এ সংসদীয় আসনটি চা শিল্প, পর্যটন এবং কৃষিনির্ভর অর্থনীতির জন্য পরিচিত। নির্বাচন ঘিরে শুরু থেকেই ছিল ব্যাপক উৎসাহ ও আলোচনার কেন্দ্রবিন্দু। ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এ ফলাফল স্থানীয় সাংগঠনিক শক্তি, নির্বাচনী কৌশল এবং তৃণমূল পর্যায়ের সমর্থনের প্রতিফলন। বিপুল ব্যবধানের এই জয় আগামী দিনে স্থানীয় উন্নয়ন, অবকাঠামো, চা শিল্প ও পর্যটন খাতের প্রসারে নতুন প্রত্যাশা তৈরি করেছে সাধারণ মানুষের মধ্যে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!