শ্রীমঙ্গলে ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার..

প্রকাশ: 13 July 2023 । 18:45 | আপডেট: 13 July 2023 । 18:45

আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ

শ্রীমঙ্গল উপজেলার শমসেরগঞ্জ বাজারে বিভিন্ন অনিয়মের দায়ে ৫ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় সুত্র জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে র‍্যাব-৯ ফোর্সের সহযোগিতায় আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শমসেরগঞ্জ বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ও ফার্মেসীতে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করা, প্যাকেটজাত পণ্যের গাঁয়ে উৎপাদন তারিখ, মেয়াদের তারিখ ও মূল্য লেখা না থাকা, ফিজিশিয়ান সেম্পল বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরগঞ্জ বাজারে অবস্থিত সৈকত স্টোরকে ৭ হাজার টাকা, রাজশ্রী এন্ড জয় স্টোরকে ৫ হাজার টাকা, মামুন ভ্যারাইটিজ স্টোরকে ১০ হাজার টাকা, জননী ফার্মেসীকে ১০ হাজার টাকা, জয়গুরু স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। আজকের অভিযানে মোট ৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারি পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে। (more…)

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!