টানা তিন দিন বন্ধ থাকবে..
প্রকাশ: 11 February 2026 । 17:38 | আপডেট: 11 February 2026 । 17:38
কামরুজ্জামান শুভ, হিলি করেসপন্ডেন্ট, দিনাজপুরঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দিনাজপুরের হিলি স্থলবন্দরে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার থেকে শুরু হওয়া এই ছুটির সময় শুক্রবার পর্যন্ত, ফলে বন্ধ থাকবে বন্দরের সকল কার্যক্রম।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হচ্ছে হিলি স্থলবন্দরের তিন দিনের ছুটি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি নির্বাহী আদেশ অনুযায়ী নির্বাচন ও গণভোট উপলক্ষে বুধ ও বৃহস্পতিবার সাধারণ ছুটি থাকবে। এর সঙ্গে শুক্রবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট তিন দিন বন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ১৪ই ফেব্রুয়ারি শনিবার সকাল থেকে যথারীতি বন্দরের কার্যক্রম পুনরায় শুরু হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.