সুইডেনে আল কোরআন পোড়ানোর প্রতিবাদে..
প্রকাশ: ১০ জুলাই ২০২৩ । ২২:৩১ | আপডেট: ১০ জুলাই ২০২৩ । ২২:৩১
মোঃ মনিরুল ইসলাম রাঙ্গাবালী করেসপন্ডেন্টপটুয়াখালী
সুইডেনের রাজধানী স্টক হোম-এ মুসলমানদের মহাগ্রন্ত আল কোরআন পড়ানোর প্রতিবাদে রাঙ্গাবালী সরকারী কলেজের শিক্ষার্থীরা ও বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র এবং মসজিদের খতিব বিক্ষোভে অংশগ্রহণ করেন ৷
আজ সকাল ১০.৩০ এ বিক্ষোভ মিছিলটি রাঙ্গাবালী সরকারি কলেজ গেট থেকে বের হয়ে । শিক্ষার্থীরা শান্তি পূর্ণ ভাবে বিক্ষোভ মিছিল নিয়ে খালগোড়া বাজারের মেইন রাস্তা প্রদক্ষিণ করে কলেজ মাঠে শেষ করেন। এ সময় উপস্থিত ছিলেন মোঃ নাইম ইসলাম কাওসার,হাফেজ মো: আব্দুর রহিম, হাফেজ মোঃ সানাউল্লাহ, মোঃ নীরব মাহমুদ, রাংগাবালী সরকারি কলেজ সকল ছাত্র বৃন্দ।
এ সময় সমাপনী বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, কয়েক বছর পরপরই সুইডেনে মুসলিমদের পবিত্র গ্রন্থ আল কোরআন এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তি করে।মুসলমানদের হৃদয়ে ব্যাথা দেয়।সরকারে প্রতি দাবি জানাই, সুইডেন সরকারের প্রতি পবিত্র কোরআন অবমাননার দায়ে জাতিয় সংসদে নিন্দা প্রস্তাব আনতে হবে এবং বাংলাদেশে অবস্থানরত সুইডেনের দুতাবাস আগামী ৭ দিনের মধ্যে বন্ধ করে দিতে হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.