এশিয়া কাপে অধিনায়ক হয়ে ফিরছেন..

প্রকাশ: ৭ জুলাই ২০২৩ । ২০:২৭ | আপডেট: ৭ জুলাই ২০২৩ । ২০:২৭

শারমিন চৌধুরী স্টাফ করেসপন্ডেন্ট

অবশেষে এলো সুখবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পরে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন তামিম ইকবাল। তবে এই সিরিজেই নয়। আপাতত দেড় মাসে বিশ্রামে থাকবেন দেশসেরা ওপেনার।

তামিম দলে ফিরবেন আগস্ট-সেপ্টেম্বরে এশিয়া কাপ দিয়ে। খেলবেন অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপেও।

চট্টগ্রামে গতকাল (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। তবে তার এই সিদ্ধান্ত যে সুচিন্তিত নয়, আবেগী ছিল, তা বোঝা গেছে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়াতেই।

তামিমের কান্নাজড়িত ঘোষণা দেখে পুরো দেশ স্তম্ভিত হয়ে পড়ে। দেশের সকল স্তরের মানুষ তামিমকে অবসর ভেঙে ফেরার অনুরোধ জানাতে থাকেন। এরই মধ্যে রাতে খবর ছড়িয়ে পড়ে, তামিমকে ডেকেছেন প্রধানমন্ত্রী।

শুরুতে ব্যাপারটি গুঞ্জন মনে হলেও আজ (শুক্রবার) সকালে চট্টগ্রাম থেকে তামিম ঢাকায় আসলে পাওয়া যায় সত্যতা। পড়ন্ত বিকেলে তিনি গণমাধ্যমে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

প্রধানমন্ত্রীর বাসা থেকে বের হওয়ার পর গণমাধ্যমে তামিম বলেছেন, ‘আজ দুপুরে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন।’

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!