নওগাঁর বদলগাছীতে এক মাদ্রাসা ছাত্রের..
প্রকাশ: ২৬ জুন ২০২৩ । ১৭:৫৫ | আপডেট: ২৬ জুন ২০২৩ । ১৭:৫৫
মোঃ ফিরোজ করোসপন্ডেন্ট নওগাঁ
নওগাঁর বদলগাছীতে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ৷
নওগাঁর বদলগাছীতে আজ সোমবার ২৬ জুন সকাল ১০ টায় উপজেলার সদর ইউনিয়নের ভবন-বর্ষাইল সড়কের ভবন গ্রামের ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সাকিব হোসেন জেলার মহাদেবপুর উপজেলার ফতেপুর গ্রামের মোঃ আলতাব হোসেনের পুত্র এবং ফতেপুর মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র সে ৷
পুলিশ ও স্থানীয়রা জানান,উপজেলার সকালে বর্ষাইল -মাতাজি সড়কের ভবন নামক স্থানে ব্রিজের নিচ থেকে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশেকে খবর দেন।
এসআই মেহেদী হাসান জানান, খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিয়ার রহমান বলেন, মরদেহটি উদ্ধার করার পরে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে প্রকৃত হত্যার সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.