হিলিতে আওয়ামী লীগের ৭৪ তম..

প্রকাশ: 23 June 2023 । 19:23 | আপডেট: 23 June 2023 । 19:23

মোঃ লুৎফর রহমান ষ্টাফ করেসপন্ডেন্ট, দিনাজপুর

 হিলি প্রতিনিধি নানা কর্মসূচি ও আয়োজনের মধ্যে দিয়ে দিনাজপুরের হিলিতে আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৩ জুন) সকালে হাকিমপুর উপজেলা ও পৌর আ’লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয়।
এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ এবং বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সদস্য, সকল বীর শহীদ ও প্রধানমন্ত্রী’র দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় সেখানে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জল হোসেন, সহ-সভাপতি সোহরাব হোসেন মল্লিক প্রতাব, শাহেদ মল্লিক বাবু, আব্দুল লতিফ মাষ্টার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, পৌর আ’লীগের সভাপতি ও মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি কাহের আলী, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর রহমান কাজল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মহাসিন আলী, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিমসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও ওই দিন বিকেল সাড়ে পাঁচটায় হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে এমপি শিবলী সাদিকের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হবে। পরে কলেজ প্রাঙ্গণে আলোচনা সভার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন এমপি শিবলী সাদিক। রাতে বাংলাদেশ আওয়ামীলীগ এর ৭৪ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!