কলাপাড়ায় বজ্রপাতে আহত ১ জেলে..

প্রকাশ: 18 June 2023 । 22:10 | আপডেট: 18 June 2023 । 22:10

রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী

কলাপাড়ায় বজ্রপাতে আহত ১ জেলে ও ৪টি গরুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরের দিকে রামনাবাদ নদী পাড়ে লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রামনাবাদ নদীতে মাছ শিকার শেষে ট্রলার নিয়ে তীরে ফেরার পথে বজ্রপাতে মো. শাহীন (৩৫) নামে এক জেলে আহত হয়েছে। পরে তাকে অচেতন অবস্থায় অপর জেলেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওই ট্রলারে পাঁচজন জেলে ছিলো বলে জানা গেছে। তার শরীরের বিভিন্ন অংশে ফোসকা পড়েছে। সে লালুয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের ওয়াজেদ আলী মিয়ার ছেলে। একই সময় ওই গ্রামের শাহাজুল সরদারের একটি, সোহেল তালুকদারের দুইটি ও সজিব হাওলাদরের একটি গরু বজ্রপাতে মৃত্যু হয়েছে। পরে মৃত গরুগুলো মাটি চাঁপা দেয়া হয়েছে।

ট্রলারে থাকা জেলে সেলিম মাঝি জানান, বজ্রপাতে ট্রলারে সোলার প্যানেল, ব্যাটারিসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া আহত শাহীন কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রয়েছে।

লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শওকত হোসেন তপন বিশ্বাস এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!