মেট্রোরেল চলবে অক্টোবর থেকে আগারগাঁও-মতিঝিলে
প্রকাশ: 18 June 2023 । 19:50 | আপডেট: 18 June 2023 । 19:50
সুজন খান স্টাফ করেসপন্ডেন্ট
আগামী অক্টোবর মাস থেকে মেট্রোরেলের (এমআরটি-৬) আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (১৮ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘আগামী অক্টোবর মাসে এমআরটি-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল অংশ মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এরই মধ্যে মেট্রোরেলের সামগ্রিক কাজে আমরা এগিয়ে গিয়েছি। পাশাপাশি মেট্রোরেল পুলিশ গঠন করা হয়েছে।’
মেট্রোরেল জাতীর সম্পদ উল্লেখ করে এটি রক্ষা করতে সকলকেই দায়িত্ব পালনের আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘জরিমানা করে হলেও মেট্রোরেলের সৌন্দর্য রক্ষা করতে হবে।’ এসময় মেট্রোরেলে আইন-শৃংখলার বিষয়টি ভালোভাবে দেখা উচিত বলেও মন্তব্য করেন মন্ত্রী।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক, ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস ও ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সংসদ সদস্য রওশন আরা মান্নান, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরিসহ আরও অনেকেই।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.