কুকি চিনের বোমা বিস্ফোরণ: মানবিক..

প্রকাশ: 18 June 2023 । 09:38 | আপডেট: 18 June 2023 । 09:38

স্টাফ করেসপন্ডেন্ট

বান্দরবানের রুমা উপজেলার ছিলোপিপাড়ায় বিস্ফোরণে মোন্নাফ হোসেন রাজু (২১) নামে একজন সেনাসদস্য নিহত হয়েছেন।

১৬ জুন এ ঘটনা ঘটে। বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করতে গিয়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীদের বিক্ষিপ্তভাবে পুঁতে রাখা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে তিনি মারা যান।

শনিবার (১৭ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সেনাবাহিনীর টহল দল ছিলোপিপাড়া টিওবি থেকে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণের জন্য পাইনুমপাড়া এলাকায় যাওয়ার পথে ক্যাম্প থেকে প্রায় ৪০০ মিটার দূরে কেএনএফ সন্ত্রাসীদের বিক্ষিপ্তভাবে পুঁতে রাখা আইইডি বিস্ফোরণের শিকার হয়। বিস্ফোরণে সৈনিক মোন্নাফ হোসেন রাজু ও সৈনিক মো. রেজাউল (২৪) শরীরের বিভিন্ন অংশে স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত হন।

চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে বিমানবাহিনীর হেলিকপ্টারে তাদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সৈনিক মোন্নাফ হোসেন রাজু শাহাদাতবরণ করেন।

এদিকে, সেনাসদস্য মোন্নাফ হোসেন রাজুর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত কার্যক্রমের পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠিীর মানবিক সহযোগিতা করতে গিয়ে সেনাসদস্যের এ সর্বোচ্চ ত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে বলে উল্লেখ করেন সেনাপ্রধান।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!