গুড়ের পায়েস
প্রকাশ: 17 April 2025 । 20:42 | আপডেট: 21 April 2025 । 17:47
আরএইচবি নিউজ ডেস্কঃ
গুড়ের পায়েস:-
উপকরণ
দুধ ৪ লিটার, পোলাও চাল ১০০ গ্রাম, খেজুর গুড় ৩০০ গ্রাম, কনডেন্সড মিল্ক এক কৌটা, এলাচ, দারুচিনি, কিশমিশ, পেস্তা বাদাম এবং লবণ পরিমাণমতো।
প্রস্তুত প্রণালী
প্রথমে চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। লিকুইড দুধ জ্বালিয়ে একটু ঘন হলে চাল দিয়ে অনবরত নাড়তে থাকুন। এলাচ, দারুচিনি এবং লবণ দিন। চাল সিদ্ধ হয়ে এলে গুড় দিন। এবার পায়েস নামানোর আগে এক কৌটা কনডেন্সড মিল্ক দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন।
ব্যস, প্রস্তুত আপনার মজাদার পায়েস। কিশমিশ এবং বাদাম দিয়ে সুন্দর একটি পাত্রে সাজিয়ে ঠাণ্ডা করে পরিবেশন করুন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.