শ্রীমঙ্গলে বৃষ্টিপাত: চা উৎপাদক মহলে..

প্রকাশ: 16 April 2025 । 19:57 | আপডেট: 16 April 2025 । 20:11

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

শ্রীমঙ্গলে আজ বুধবার সকাল ১১ টা থেকে বৃষ্টিপাত হয়েছে। এ বৃষ্টিতে চা উৎপাদক মহলে স্বস্থি ফিরে এসেছে। খরায় কবলে পড়া চা-বাগান গুলোর জন্য এ বৃষ্টি ভাল সুফল বয়ে আনবে। এছাড়া ধান ও সবজির জন্য এই বৃষ্টি আশির্বাদ হয়ে দেখা দিয়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, আজ সকাল সাড়ে ১১ টা থেকে দেড়টা পর্যন্ত ১১.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট সুত্র জানায়, এ বৃষ্টিপাত চা বাগানে সজীবতা ফিরিয়ে আনবে। চা গাছের সঠিক বৃদ্ধি ও উন্নয়নের জন্য বৃষ্টিপাত একটি অপরিহার্য উপাদান যা চা গাছকে আর্দ্রতা সরবরাহ করে। চা গাছের সঠিক বৃদ্ধির জন্য বৃষ্টিপাতের মাসিক বণ্টন খুবই গুরুত্বপূর্ণ এবং চায়ের মৌসুমে তা কমপক্ষে ১০০ মিমি থাকা বাঞ্চনীয়। মাসিক বৃষ্টিপাত ১০০ মিমি এর কম হলে চা গাছ খরায় টিকতে পারেনা। একটি পরিণত চা গাছের সঠিক বৃদ্ধির জন্য দৈনিক শীতকালে ১.৩ মিমি ও গ্রীষ্মকালে ৬ মিমি পানির প্রয়োজন হয়। চা বাগানে প্রাকৃতিক বৃষ্টি অনেক উপকারী। অনেক দিন অনাবৃষ্টির পর চা বাগানে বৃষ্টি চা গাছের জন্য উপকার বয়ে আনবে। বৃষ্টির কারণে মাটিতে পর্যাপ্ত আদ্রর্তা যোগ হবে এবং গাছ প্রয়োজনীয় পানি ও খাদ্যোপাদান সংগ্রহ করতে সক্ষম হবে। বৃষ্টিপাতের ফলে চা বাগানে লাইট প্রুনিংকৃত চা গাছগুলোতে দ্রুত নতুন কুঁড়ি চলে আসবে। হালকা ছাঁটাইকৃত চা গাছগুলোতে সজীবতা ফিরে আসবে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আলাউদ্দিন জানান, বৃষ্টির অভাবে ফসলি জমি শুকিয়ে মাটি ফেটে যাচ্ছিল। সবজির অবস্থাও ছিল খারাপ। ধান ও সবজি মরার উপক্রম হয়েছিল। এই বৃষ্টি ধান ও সবজির জন্য খুব ভাল হবে। এ বৃষ্টি কৃষকের জন্য আশির্বাদ হয়ে দেখা দিয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!