নেত্রকোনায় লরি মোটরসাইকেল সংঘর্ষে যুবক..

প্রকাশ: ৪ জুন ২০২৩ । ২২:১৪ | আপডেট: ৪ জুন ২০২৩ । ২২:১৪

স্টাফ করেসপন্ডেন্ট :-

নেত্রকোনায় আটপাড়ায় লরি মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক মো. মোজাম্মেল (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় গুরুত্ব আহত দুইকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার (৪ জুন) সন্ধ্যায় নেত্রকোনা-মদন সড়কের তেলিগাতী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত মোজাম্মেল আটপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের সন্তু মিয়ার ছেলে।

নিহত পরিবার ও পুলিশ সূত্রে জানাযায়, সন্ধ্যায় মোটরসাইকেলে যোগে বাড়ি থেকে তেলিগাতী বাজারে যাচ্ছিলেন মোজাম্মেল সহ তার দুই বন্ধু রাজন ও তুহিন । এই সময় বিপরীত দিক থেকে আসা একটি  লরি তাদের ধাক্কা দিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধান খেতে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত চলে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেলকে মৃত্যু ঘোষণা করে।

এব্যাপারে আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আ. রহিম সত্যতা নিশ্চিত করে বলেন, লরিটি জব্দ করা হয়েছে। ঘটনার পর থেকেই লরির চালক পলাতক। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়া চলমান রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!