শ্রীমঙ্গলে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে..
প্রকাশ: 3 June 2023 । 20:56 | আপডেট: 3 June 2023 । 20:56
আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জিআর খাদ্যশস্য (চাল), বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতার বই বিতরন করা হয়েছে।
আজ শনিবার (৩ জুন) বেলা ১১ টায় উপজেলার কালাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উপকারভোগীদের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।
কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতলিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থাণীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় কালাপুর ইউনিয়নের ১৪০ জন নারী-পুরুষকে বয়স্ক ভাতা ও ৪৭ জন প্রতিবন্ধির হাতে ভাতার বই তুলে দেন অতিথিরা।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.