পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লা..
প্রকাশ: ৩০ মে ২০২৩ । ১৯:২২ | আপডেট: ৩০ মে ২০২৩ । ১৯:২২
রাসেল কবির মুরাদ, কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ
পায়রা তাপবিদুৎ কেন্দ্রের কয়লা সংকটে পাঁচদিন ধরে বন্ধ রয়েছে একটি ইউনিট। বর্তমানে যে পরিমাণ কয়লা মজুদ আছে তা
দিয়ে দ্বিতীয় ইউনিট চলবে আগামী ৩ জুন পর্যন্ত। ডলার সংকটে কয়লার ৩৯০
মিলিয়ন ডলার পরিশোধ করতে না পারায় সাময়িকভাবে বন্ধ হয়ে যাচ্ছে এ বিদ্যুৎ
কেন্দ্রটি।
কেন্দ্রের কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, চিন ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে
২০২০ সালে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র বানিজ্যিক কার্যক্রম
শুরু করে। কেন্দ্রটি চালানোর জন্য কয়লা কিনতে ঋণ দিয়ে আসছে চায়না
ন্যাশনাল মেশিনারী ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি(সিএমসি)। এপ্রিল
পর্যন্ত কয়লার ৩৯০ মিলিয়ন ডলার বকেয়া বিল পরিশোধ না করায় কয়লা সরবরাহ
বন্ধ করে দেয় সিএমসি। এতে কেন্দ্রটির ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিটের
বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে সরকার ১০০ মিলিয়ন ডলার ব্যবস্থা করে
দিচ্ছে। এতে নতুন করে কয়লা আমদানি শুরু হলেও কয়লা আসতে সময় সময় লাগবে আরো
২৫ দিন । তাই ৪ জুন থেকে বন্ধ থাকবে পুরো বিদ্যুৎ উৎপাদন।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব
বলেন, কয়লা সংকটের কারনে আমাদের এক নম্বর ইউনিট মে মাসের ২৫ তারিখ থেকে
বন্ধ রয়েছে। এখন কয়লার মজুত আছে ৪০ হাজার টন। এ মজুতে আগামী জুন মাসের
৩-৪ তারিখ পর্যন্ত দুই নম্বর ইউনিট চলবে। এরপর এ ইউনিটিও বন্ধ হয়ে যাবে।
তবে এটি একটি সাময়িক সংকট। বৈশ্বিক কারনে ডলারের সমস্যা ছিল। এ সমস্যা
সমাধান হলে আবারো পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি চালু হবেবলে
জানান তিনি।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.