বীর মুক্তিযোদ্ধা আলী আকবর খানের..
প্রকাশ: ২৮ মে ২০২৩ । ১৭:১৩ | আপডেট: ২৮ মে ২০২৩ । ১৭:১৩
বনি আহমেদ দশমিনা করেসপন্ডেন্ট, পটুয়াখালী
পটুয়াখালীর দশমিনায় বীর মুক্তিযোদ্ধা আলী আকবর খান ইন্তেকাল করেছেন( ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)।
শনিবার (২৭ মে) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার আলীপুরা ইউনিয়নের চাঁদপুরা গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।
মৃত্যুকালে তাহার বয়স ছিল ১০১ বছর।
পারিবারিক সুত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থেকে মারা যান তিনি।
রবিবার সকাল ১১টায় নিজ বাড়ি সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি তিন পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে পটুয়াখালী-৩ আসনের সাংসদ এসএম শাহজাদা ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. হাসান মামুন গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.