২০০৭ সালের ১৫ নভেম্বর এই..
প্রকাশ: 15 November 2024 । 18:08 | আপডেট: 15 November 2024 । 18:08
রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-
পটুয়াখালীর কলাপাড়াসহ উপকূলে ২০০৭ সালের ১৫ নভেম্বর, এই দিনে রাত ৯ টায় আঘাত হেনেছিলো সুপার সাইক্লোন ঘূর্নিঝড় সিডর। এতে কেড়ে নেয় পটুয়াখালী জেলার ৬৭৭ জন মানুষের প্রাণ। আহত হয় প্রায় সাড়ে ৮ হাজার মানুষ, যাদের মধ্যে ২ হাজার মানুষ হয়েছে প্রতিবন্ধী।
এখনও নিখোঁজ রয়েছে প্রায় অর্ধ শতাধিক মানুষ। বিধ্বস্ত হয় ৫৫ হাজার ঘর-বাড়ি, দেড় হাজার মসজিদ-মন্দিরসহ ৩৫১টি স্কুল ও কলেজ। নষ্ট হয়ে যায় প্রায় ৫ লক্ষ একর ফসলি জমি। বিলীন হয়ে যায় ২৫০ হেক্টর বনাঞ্চল। মারা যায় প্রায় ১৮ হাজার গবাদি পশু। ৪১২টি ড্রেনেজ স্লুইজসহ বিধ্বস্ত হয় কয়েকশো কিলোমিটার বেড়িবাঁধ। সিডরের ১৪ বছর অতিবাহিত হলেও পটুয়াখালীতে ভেঙে যাওয়া বেরিবাঁধের অধিকাংশই এখনও রয়েছে অরক্ষিত। চরাঞ্চলে নির্মান হয়নি পর্যাপ্ত সাইক্লোন শেল্টার।

মহিপুরের মোর্শেদা বেগম বলেন, সত্তুর সনের বন্যার কথা শুনেছি, চোখে দেখিনি। তবে সিডর দেখেছি, আজও সিডরের ভয়াবহতার কথা মনে পড়ে। আমাদের এলাকা লন্ডভন্ড করে দিয়ে গেছে।
ধানখালীর আ: বারেক ভূইয়া জানান, সিডরের কথা মনে পড়লে এখনো বকের ভিতর দাগ কটে। সিডরে আমাদের বেরীবাঁধ ছুটে গোটা এলাকা ডুবে সব নিয়ে গেছে। আজও বেরীবাঁধ সংস্কার হয়নি।

নীলগঞ্জের কৃযক জলিল হাওলাদার জানায়, এই মাসটা আসলেই সিডরের কথা মনে পড়ে, আবার কি হয়। আল্লাহর কাছে বলি এরকম বন্যা তিনি আর যেনো না দেয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.