নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার-..
প্রকাশ: 29 October 2024 । 20:18 | আপডেট: 29 October 2024 । 20:18
মোঃ জসিম উদ্দিন দুমকি করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ-
সরকারি নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে পটুয়াখালীর পায়রা নদীতে মা-ইলিশ শিকারের দায়ে ২ জেলে ও ৬ টা নৌকা আটক করে প্রত্যেক জেলেকে ১বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার সন্ধ্যায় দুমকি উপজেলা কমপ্লেক্সে এ নির্বাহি ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিস মো: শাহিন মাহমুদ পরিচালিত ভ্রাম্যমান আদালতের বিচারে গ্রেফতারকৃত জেলেদেরকে এ দন্ডাদেশ দেয়া হয়।
দন্ডিত জেলেরা হলো-মোঃ দেলোয়ার হোসেন (৫৫)পিতা আঃ মোতলেব তালুকদার, ঝাটরা,মোঃ শহিদ হাওলাদার (৪৫)পিতা নুরুল ইসলাম হাওলাদার,জলিশা,দুমকি পটুয়াখালী।
পুলিশ ও মৎস্য বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত পায়রা নদীতে অভিযান চালিয়ে পাংগাশিয়ার আলগি, হাজিরহাট ও আংগারিয়ার
বহেরচর এলাকায় ইলিশ শিকার কালে ওই ২জেলেকে ও ৬ নৌকা আটক করা হয়। এসময় ২৪ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। জব্দকৃত কারেন্ট জাল প্রকাশে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.