মির্জাগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন
প্রকাশ: 23 May 2023 । 10:39 | আপডেট: 23 May 2023 । 10:39
মির্জাগঞ্জ করেসপন্ডেন্ট,পটুয়াখালীঃ
‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রনালয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (২২ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে “স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ডিজিটাল ভূমি সেবা প্রদানে সংশ্লিষ্টদের দায়িত্ব ও সেবা গ্রহনে জনগনের কর্তব্য” বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েমা হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খাঁন মোঃ আবু বকর সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইমরান জাহিদ খাঁন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আরাফাত হোসেন,দেউলী সুবিদখালী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন খান প্রমূখ।
সভায় সহকারী কমিশনার (ভূমি) স্মার্ট ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরেন বলেন, ইউনিয়ন ভূমি অফিস সমূহে অনলাইন দাখিলা, ই- নামজারী আবেদন ইত্যাদি বিষয়ে জনগণ কে বিশেষ সেবা প্রদান করা হবে। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা ভূমি অফিসে বিশেষ সেবা বুথ স্থাপন করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২২-২৮ মে এই সেবা সপ্তাহ পালন করা হবে।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা,দলিল লেখক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।##
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.