আমেরিকায় ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে..
প্রকাশ: 21 May 2023 । 12:02 | আপডেট: 21 May 2023 । 12:02
আরএইচবি নিউজ ডেস্কঃ
মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের রাজধানী সান সালভাদরের একটি ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে অন্তত নয়জন নিহত হয়েছেন।
দেশটির পুলিশের বরাত দিয়ে রোববার (২১ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিহতদের মধ্যে সাতজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন, যাদের বয়স ১৮ বছরের বেশি বলে জানিয়েছে পুলিশ।
খবরে বলা হয়, সালভাদর ফুটবল লিগে আলিয়াজনা ও ফাসের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে সমর্থকরা রাজধানী সান সালভাদরের কাসকাতলান স্টেডিয়ামে জড়ো হওয়ার পর সেখানে পদদলনের ঘটনা ঘটে।
দেশটির পুলিশ এক টুইটবার্তায় জানিয়েছে, কাসকাতলান স্টেডিয়ামে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে, যাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.