কুয়াকাটায় বিদ্যুৎপৃষ্ট হয়ে খাবার হোটেল..
প্রকাশ: 12 April 2023 । 08:26 | আপডেট: 18 April 2023 । 16:48
কুয়াকাটা প্রতিনিধি,পটুয়াখালী।।
কুয়াকাটায় ফ্রিজের পরিস্কার পরিচ্ছন্ন করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ফারুক আকন (৫০) নামের এক খাবার হোটেল ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে কুয়াকাটার আবাসিক হোটেল সি-ক্রাউনের পাশের খাবার হোটেলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে ।
নিহত ফারুক আকনের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,ফা রুক তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এ সময় ফ্রিজটি এক জায়গা থেকে অন্য জায়গায় অপসারণ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন। উপস্থিত লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের জানান, সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে নিহতের লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.