গৌরনদীতে ভাইস চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে..

প্রকাশ: ২১ মে ২০২৪ । ২২:১৫ | আপডেট: ২১ মে ২০২৪ । ২২:১৫

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

আসন্ন তৃতীয় ধাপে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ ফরহাদ হোসেন মুন্সীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় প্রতিদ্বন্দ্বী মাইক প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী জামাল হোসেন গোমস্তা মঙ্গলবার সকালো সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমানের কাছে ওই লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে জামাল হোসেন গোমস্তা উল্লেখ করেন, গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে টিউবওয়েল প্রতিকের ভাইস ছেয়ারম্যান প্রার্থী মোঃ ফরহাদ হোসেন মুন্সীর নিজ নামে বিদ্যুৎ সংযোগের বিপরিতে ৫০ লাখ টাকা পাওনা রয়েছে গৌরনদী পল্লী বিদ্যুৎ সমিতির। যাহা হলফনামায় সম্পূর্ন গোপন করা হয়েছে।

জামাল গোমস্তা অভিযোগ করে বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফরহাদ মুন্সী তার হলফনামায় দায়-দেনা সমূহের প্রকৃতি ও বর্ননায় ইসলামী ব্যাংকে একক ও যৌথভাবে মোট ২৫ কোটি ৯৯ লাখ টাকা দেনার বিবরন দিলেও পল্লী বিদ্যুতের কাছে দেনার বিষয়টি গোপন করে গেছেন। হলফনামায় তথ্য গোপন করায় আমি ফরহাদ মুন্সীর প্রার্থীতা বাতিলের দাবী জানাই। অপরদিকে চলতি বছরের গত ৩০ এপ্রিল সততা এগ্রিকালচার প্রাইভেট লিমিটেড, প্রোপাইটর মোঃ ফরহাদ হোসেন মুন্সীর নামে গৌরনদী পল্লী বিদ্যুৎ সমিতি থেকে একটি বিদ্যুৎ বিল ইস্যু করা হয়। যাহার বিলের পরিমাণ বিলম্ব মাশুলসহ ৪৪ লাখ ১৭ হাজার ৮৯৯ টাকা।

এ ব্যাপারে ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন মুন্সী অভিযোগ অস্বীকার করে বলেন, হলফনামায় বকেয়া বিদ্যুৎ বিলের কোন কলাম (ঘর) না থাকার কারণে বকেয়া বিদ্যুৎ বিলসহ দায়দেনার পরিমান হলফনামায় উল্লেখ করেছি। আমি বিদ্যুৎ বিল খেলাপি না। বিদ্যুৎ ব্যবহার ও বিদ্যুৎ বিল দেওয়ার বিষয়টি চলামান রয়েছে। গত ২ দিনে ১৫ লক্ষাধিক টাকা বিদ্যুৎ বিল দিয়েছি। বিদ্যুৎ ব্যবহার করছি ও বিদুৎ বিল দিয়ে আসছি।

সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান জানান, ভাইস চেয়ারম্যান প্রার্থী জামাল হোসেন গোমস্তার লিখিত অভিযোগটি পেয়ে রিটানিং অফিসারের কাছে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে রিটানিং অফিসার ব্যবস্থা গ্রহন করবেন।

পল্লী বিদ্যুৎ গৌরনদী জোনাল অফিসের দায়িত্বে থাকা ডিজিএম অসিত কুমার সাহা বলেন, বিদ্যুৎ গ্রাহকরা নির্ধারিত ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ও অফিসে এসে বিদ্যুৎ বিল পরিশোধ করে থাকেন। তাই কাগজপত্র না দেখে কোন তথ্য দেওয়া সম্ভব নয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!