মৌলভীবাজারে ৫ প্রতিষ্ঠানকে ১০ হাজার..

প্রকাশ: ২১ মে ২০২৪ । ২১:৩৯ | আপডেট: ২১ মে ২০২৪ । ২১:৩৯

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

মৌলভীবাজার শহরে বিভিন্ন অনিয়মের দায়ে ৫ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

সুত্র জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে সদর মডেল থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় আজ মঙ্গলবার (২১ মে) মৌলভীবাজার সদর উপজেলার টিসি মার্কেট, কোর্ট রোড, শমসেরনগর রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী ও ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও ঔষধ বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরনগর রোডে অবস্থিত বিসমিল্লাহ স্টোরকে ৩ হাজার টাকা, অপু ভ্যারাইটিজ স্টোরকে ২ হাজার টাকা, আকাশ স্টোরকে ১ হাজার টাকা, পায়েল এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা, স্বচ্ছ ড্রাগ হাউজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারি পরিচালক শফিকুল ইসলাম জানান, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!