মহিপুরে পরিবার পরিকল্পনা পরিদর্শিকার বিরুদ্ধে..
প্রকাশ: ২১ মে ২০২৪ । ২১:২৬ | আপডেট: ২১ মে ২০২৪ । ২১:২৬
রাসেল কবির মুরাদ, কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ
সারাক্ষন রোগীদের সঙ্গে অসদাচারন ও গর্ভবতী নারীদের মারধরসহ অনিয়ম-দুর্নীতিরর অভিযোগ উঠেছে মহিপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা নুরজাহানের বিরুদ্ধে। দীর্ঘ প্রায় ২৮ বছর ধরে একই স্থানে থেকে বীরদর্পে রোগীদের অপদস্তসহ ভুল চিকিৎসা দিয়ে আসছেন তিনি। তার কাছে চিকিৎসা নিতে গিয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজন গর্ভবতী নারী ও নবজাতকের।
মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মহিপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা নুরজাহানের এতোসসব অপকর্মের বিরুদ্ধে ক্ষোভে ফুসে উঠেছে ওই এলাকার সর্বস্তরের মানুষ ও নারীরা। তাই দ্রুত সময়ের মধ্যে তার অপসারনের দাবী জানিয়েছেন এলাকাবাসী।
এদিকে নুরজাহানের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেন, এগুলো সব ষড়যন্ত্র, মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।
তবে অভিযোগ প্রমানিত হলে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান কলাপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রনি।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.