ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় মোহনপুর নৌ-পুলিশ..
প্রকাশ: ১৩ মে ২০২৩ । ১৭:২১ | আপডেট: ১৩ মে ২০২৩ । ১৭:২১
সফিকুল ইসলাম রানা,মতলব উত্তর করেসপন্ডেন্ট,চাঁদপুরঃ
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট সামদ্রিক ঝড় ‘মোখা’ বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে আঘাত হানতে পারে। উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘মোখা’ থেকে মতলব উত্তর বাসীকে রক্ষার্থে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিস।
শুক্রবার বিকাল থেকে শনিবার সকাল পর্যন্ত মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মনিরুজ্জামানের নেতৃত্বে উপজেলার মাছঘাট, জেলে পল্লী, লঞ্চঘাট এবং যাত্রীবাহী লঞ্চে জনসচেতনতামূলক মাইকিং করে সকর্ত করা হয়েছে। মতলব উত্তর ফায়ার সার্ভিসের ওয়্যাার হাউস ইন্সপেক্টারজাকির হোসেনের নেতৃত্বে ও সচেতনামূলক মাইকিং করা হয়েছে।
প্রচারণা শেষে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ অঞ্চল। প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করেই আমাদের বেঁচে থাকা। প্রায় প্রতি বছরই ছোট-বড় প্রাকৃতিক দুর্যোগ সামাল দিয়েই আমাদের পথচলা। আমরা সবদিক থেকেই প্রস্তুত আছি। প্রতিবারের মতো ইনশাল্লাহ, এবারও ঘূর্ণিঝড় মোকাবিলা করতে পারব। পাশাপাশি মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি কর্তৃক জরুরি পরিস্থিতি মোকাবেলা করার লক্ষ্যে সার্বক্ষণিক সমন্বয়সাধনের জন্য জরুরি নম্বর-দ্বারা ২৪ ঘন্টা সেবা প্রদানকরা হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.