রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক..

প্রকাশ: 2 May 2024 । 20:03 | আপডেট: 2 May 2024 । 20:03

এনামুল হক সরকার,রাজারহাট করেসপন্ডেন্ট,কুড়িগ্রামঃ

আসন্ন ৬ষ্ঠ পর্যায়ের দ্বিতীয় ধাপের রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচনে আবারও মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোটযুদ্ধে লড়াই করবেন জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি।

তিনি ৫ম উপজেলা পরিষদ সাধারন নির্বাচনে নিকটতম প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে মোটরসাইকেল প্রতীকে ৪৬হাজার ভোট পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। আগামি ২১ মে ১ লক্ষ ৬৭ হাজার ৮শত ৫১জন নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ৮৩ হাজার২৯ জন ও মহিলা ভোটার ৮৪ হাজার ৮শত২২জন।

বৃহস্পতিবার(০২ মে) দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম জেলা রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মো: বরমান হোসেন প্রতীক বরাদ্দ দেন।

রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচনে এছাড়াও চেয়ারম্যান পদে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবুনুর মো: আক্তারুজ্জামান,কাপ-পিরিচ প্রতিকে আবু তালেব সরকার এবং ঘোড়া প্রতিকে এটিএম ফিরোজ মন্ডল।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আশিকুল ইসলাম সাবু,চশমা প্রতিকে অজয় কুমার সরকার, তালা প্রতিকে আবদুল ওয়াহেদ সরকার,টিউবওয়েল প্রতীকে নাজমুল হুদা নাজু প্রতিদ্বন্দ্বীতা করবেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে কোরাইশি লায়লা, ফ্যান প্রতীকে রত্মা বেগম,হাস প্রতীকে ফারজানা আক্তার ও ফুটবল প্রতীকে মাধবী রানী প্রতিদ্বন্দ্বী করবেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!