৬৫ দিন সাগরে মাছ ধরা..

প্রকাশ: ১১ মে ২০২৩ । ১৯:২৩ | আপডেট: ১১ মে ২০২৩ । ১৯:২৩

শারমিন চৌধুরী স্টাফ করেসপন্ডেন্ট

প্রজনন মৌসুমে মৎস্যসম্পদ বৃদ্ধিতে ২০ মে মধ্যরাত থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন দেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

বৃহস্পতিবার (১১ মে) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন এ তথ্য জানিয়েছেন।

ইফতেখার হোসেন জানান, গত বছরের মতো এবারও আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মৎস্য নৌযান কর্তৃক যে কোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ থাকবে। গত বছরও ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সমুদ্রে মৎস্য আহরণ নিষিদ্ধ করেছিল সরকার। দেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য এ নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় দেশের উপকূলীয় বিভাগ ও জেলাগুলোতে এ কার্যক্রম বাস্তবায়ন করবে। নিষেধাজ্ঞা চলাকালে নিবন্ধিত জেলেদের ভিজিএফের মাধ্যমে খাদ্যসহায়তা দেবে সরকার।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!