মির্জাগঞ্জে মা সমাবেশ ও দরিদ্র..

প্রকাশ: ৬ এপ্রিল ২০২৩ । ০৯:৩৯ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৩ । ১৬:৫৫

মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধিঃ

 

মানসম্মত প্রাথমিক শিক্ষা ও মায়েদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মধ্য আমড়াাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও ৬৫ জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরন করা হয়েছে।
মধ্য আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বুধবার (৫ এপ্রিল) দুপুরে মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রিয়াজুল হক। সহকারি উপজেলা শিক্ষা অফিসার জিনাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সদস্য সচিব মোঃ আবু জাফর,বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও মধ্য আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন। এছাড়াও উপজেলার মধ্য দক্ষিণ কলাগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রিয়াজুল হক বলেন, প্রত্যেক মা এক একটি সুরভিত ফুল আর প্রতিটি ঘর একেকটি বিদ্যালয়। মায়ের কাছে একজন সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তেমনি একজন সন্তানের কাছে তার মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, মা একটি ছোট শব্দ হলেও একজন সুশিক্ষিত মা-ই পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!