স্বল্পমূল্যে টিসিবি পণ্য পেয়ে খুশি..
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪ । ১৫:৩৩ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৪ । ১৫:৩৩
মোঃ লুৎফর রহমান ষ্টাফ করেসপন্ডেন্ট, দিনাজপুর:-
দিনাজপুরের হাকিমপুরে (হিলি) বিভিন্ন এলাকায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। বাজার মূল্যের চেয়ে কম দামে তেল, ডাল ও চাল পেয়ে খুশি সীমান্তবর্তী নিম্ন আয়ের মানুষরা।
রোববার (১৪ জানুয়ারি) বেলা ১১ টায় হাকিমপুর (হিলি) চারমাথা এলাকায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা মাধ্যমিক একাডেমি অফিসার সাখাওয়াত হোসেন।
এবার উপজেলার ১০ হাজার ৫ শ ৭১ জনকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৪৭০ টাকা দরে ৫ কেজি চাল, ২ কেজি মশুর ডাল ও ২ লিটার তেল। টিসিবি’র ডিলার আলমগীর হোসেন আলমসহ তিন জন এসব পণ্য বিক্রি করেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.