রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশ: 6 January 2024 । 19:52 | আপডেট: 6 January 2024 । 19:52

রাণীনগর সংবাদদাতা,নওগাঁঃ

নওগাঁর রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রঞ্জু সরদার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (০৬ জানুয়ারী) দুপুরে উপজেলার গোনা মধ্যপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত যুবক রঞ্জু সরদার উপজেলার গোনা মধ্যপাড়া গ্রামের মৃত মনির উদ্দীন সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুর থেকে পানি সেচের জন‍্য শনিবার দুপুরে ১২টার দিকে বাড়ির পিছনে পুকুর পাড়ে মোটর সেট করে বিদ্যুৎ সংযোগ দিলেও মোটরে পানি উঠছিল না। এমতাবস্থায় মোটরের বিদ্যুতের তাঁর চেক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন রঞ্জু সরদার। পরিবারের লোকজন পুকুর পাড়ে গিয়ে তাকে মাটিতে পড়ে থাকতে দেখে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যুবক রঞ্জুকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ বলেন, বিদ্যুৎস্পৃষ্টে যুবক রঞ্জুর মৃত্যুর খবর শুনেছি। তবে এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ দেয়নি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!