ফুলবাড়ী পৌরসভার ৩৫ লক্ষ টাকা..

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩ । ১৭:২১ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৩ । ১৭:২১

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী করেসপন্ডেন্ট,দিনাজপুর

 

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরসভার কাঁটাবাড়ীতে শতাধিক বছর পর ৩৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে রাস্তা ও ড্রেন।

ফুলবাড়ী পৌরসভা একটি মডেল পৌরসভা গড়ে তুলতে দিনরাত কাজ করছেন পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন। তিনি নিজে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে মানুষের সমস্যাগুলি চিহ্নিত করে পর্যায় ক্রমে কাজ করছেন। এরই ধারাবাহিকতায় নিমতলা মোড়ে সাবে ইউপি চেয়ারম্যান আইয়ুব আলীর গলিতে অনুরূপ টাকায় ড্রেন নির্মান করছেন। একই ধারায় ফুলবাড়ী পৌরসভার কাঁটাবাড়ীতে ড্রেন ও রাস্তা নির্মাণ করছেন। রাস্তা ১৩৫ মিটার ও ড্রেন ১৬৫ মিটার। ব্যায় ধরা হয়েছে প্রায় ৩৫লক্ষ টাকা। কোভিড-১৯ এলজিসিআরআরপি এর আওতায় একই কাজ পৌরসভা সম্পন্ন করছেন।

শনিবার (২৫ নভেম্বর) সরেজমিনে গিয়ে কাজ শুরু করতে দেখা যায়। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌসরভার প্রধান প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম ও ঠিকাদার মোঃ সয়েব পাপু। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আনছার আলী মিন্টু।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!