নওগাঁর আত্রাই উপজেলায় জনসচেতনতা বৃদ্ধি ও ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে “ভূমি সেবা মেলা-২০২৬” এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা ভূমি অফিস, আত্রাইয়ের আয়োজনে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, নামজারি, খাজনা প্রদান, অনলাইন সেবা ও ভূমি বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও সাধারণ মানুষকে ভূমি ব্যবস্থাপনা ও ডিজিটাল সেবা সম্পর্কে সচেতন করতে বিভিন্ন তথ্যসমৃদ্ধ স্টল স্থাপন করা হয়।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ভূমি সেবা সহজ ও স্বচ্ছ করতে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জনগণকে অবহিত করাই এ মেলার মূল উদ্দেশ্য।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন