শ্রীমঙ্গল সার্কেল অফিস পরিদর্শনে পুলিশ..

প্রকাশ: 9 October 2023 । 18:36 | আপডেট: 9 October 2023 । 18:36

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

আজ সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) মহোদয় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল সার্কেল অফিস পরিদর্শন করেন।

সোমবার সকালে পুলিশ সুপার মহোদয় শ্রীমঙ্গল সার্কেল অফিসে পৌঁছালে শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান ফুল দিয়ে পুলিশ সুপার মহোদয়কে স্বাগত জানান।

পুলিশ সুপার মহোদয় সার্কেল অফিস ঘুরে দেখেন, বিভিন্ন দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সার্কেল অফিস পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় শ্রীমঙ্গল থানাধীন শ্রীমঙ্গল পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন।

এসময় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!