খানসামায় ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া..

প্রকাশ: 12 September 2023 । 19:03 | আপডেট: 12 September 2023 । 19:03

মোঃ নুরনবী ইসলাম খানসামা, করেসপন্ডেন্ট, দিনাজপুর:-

দিনাজপুরের খানসামা উপজেলায় ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগীতা-২০২৩ এর পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২) বিকেলে খানসামা সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ফুটবল, হ্যান্ডবল ও কাবাডি খেলার বিজয়ী ও রানারআপ বালক ও বালিকা দলের মাঝে ক্রেষ্ট বিতরণ করা হয়৷ এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজ উদ্দিনের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী ও ক্রীড়া শিক্ষকবৃন্দ ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!