নওগাঁর আত্রাইয়ে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক..

প্রকাশ: 7 September 2023 । 20:24 | আপডেট: 7 September 2023 । 20:24

মোঃ ফিরোজ আহমেদ নওগাঁ করেসপন্ডেন্ট:-

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সাহায্য কেন্দ্রের আয়োজনে বৃহস্পতিবার(৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় প্রতিবন্ধী ও প্রতিবন্ধিকতার ঝুঁকিতে থাকা ব্যক্তিবর্গের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ হিসাবে ২৬ হুইল চেয়ার ও উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে ৭ টি চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬(আত্রাই-রাণীনগর) আসনের আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন মীর,উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল,সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বি জুয়েল,সমাজ সেবা অফিসার মোঃ সোহেল রানা,ওসি তদন্ত মোঃ লুৎফর রহমান প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!