শ্রীমঙ্গলে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ২৯ জন রোগীকে এককালীন ৫০ হাজার টাকা করে ১৪ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরন করা হয়েছে।
সমাজকল্যান মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর উদ্যোগে বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ২৯ জন রোগীকে এককালীন ৫০ হাজার টাকা করে মোট ১৪ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে শহরের মিশন রোডস্থ এমপি’র নিজ বাসভবন প্রাঙ্গণে এসব অনুদানের চেক বিতরন করেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও স্হানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
উপজেলা সামাজসেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরীর সঞ্চালনায় চেক বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর, মাধ্যমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বর্ধন প্রমুখ।
মন্তব্য করুন