পটুয়াখালীর মির্জাগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সদর সুবিদখালীর ইউনাইটেড ডায়াগনষ্টিক সেন্টার এর স্বত্তাধিকারী মোঃ বজলুর রহমান (৭০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মুত্যকালে তিনি স্ত্রী ও ২ পূত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজ মল্লিক জানান, মঙ্গলবার (১৫ আগষ্ট) রাতে তিনি ষ্ট্রোক করে অসুস্থ হন,ঐদিন রাতে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। গতকাল বুধবার দুপুর আড়াইটার সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।

বুধবার বিকাল সাড়ে ৬টায় উপজেলা পরিষদ মাঠে প্রয়াত মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমান এর জানাযা নামাজ পূর্বে কফিনে জাতীয় পতাকা দিয়ে আবৃত করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ সাইয়েমা হাসান ও মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে মির্জাগঞ্জ থানার অফিসার ফোর্স প্রয়াত মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমানকে গার্ড অফ অনার প্রদান করেন।

উপজেলা পরিষদ মাঠে প্রয়াত মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমানকে গার্ড অফ অনার প্রদান ও জানাযা নামাজ শেষে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ঝাটিবুনিয়া গ্রামে তার নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমান হাওলাদার এর মৃত্যুতে মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খাঁন মোঃ আবু বকর ছিদ্দিকী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ সাইয়েমা হাসান গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মন্তব্য করুন