চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও অসহায় দু:স্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ৮ আগস্ট মঙ্গলবার বিকেলে উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে দেন- চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. নূরুল আমিন রুহুল এমপি।
বিশেষ অতিথির বক্তব্যে দেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
কোরআন তেলোয়াত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ ও গীতা পাঠ করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সজিব চন্দ্র সরকার।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আল ইমরানের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা বেগমের পরিচালনায় আরো বক্তব্য দেন ছেংগারচর পৌরসভার মেয়র আরিফ উল্লাহ সরকার, অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল, প্রকৌশলী মনির হোশেন, নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, স্নেহা নারায়ন, তথ্য সেবা কর্মকর্তা তাছলিমা আক্তার।