সংগ্রাম স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার তালতলীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মদিন উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, সেলাই মেশিন বিতরণ কর্মসূচি পালিত হয়।
তালতলী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের পায়রা হলরুমে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা’র সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এবং ৭৫ এর ১৫ আগষ্টের সব শহিদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মদিন উপলক্ষে ৬ জন অসহায় মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
মন্তব্য করুন