২০০৪ সাালের ২১ আগস্ট  বাংলাদেশ আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা হয়েছে। সেই হামলায় নিহত হন শ্রমিকলীগ নেতা আতিক। তার বাড়ি মতলব উত্তর উপজেলার উত্তর পাঁচানি গ্রামে। তার বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ খবর নিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ও  চাঁদপুর ২ আসেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সিআইপি এম ইসফাক আহসান।
এ সময় তিনি বলেন, ২১ আগষ্ট গ্রেনেড হামলায় আওয়ামী লীগের ২৪ জন নেতা কর্মী নিহত হয়েছে। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকসহ  ৩০০ নেতা নেতা কর্মী আহত হয়েছে।  সেদিন শ্রমিক লীগ নেতা আতিক উল্লাহ নিহত হন। তার আত্মার মাগফেরাত কামনা করি,আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যতটুকু সম্ভব  সহযোগীতা করেছে এবং করবে। শেখ হাসিনা বেঁচে আছে বিধায় সহযোগিতা পেয়েছেন। তাই শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নূরুল আমিন বোরহান, সাবেক ছাত্রলীগ নেতা মিরাজ খালিদ, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহবায়ক তাইজুল ইসলাম শ্যামল, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলামসহ আওয়ামী লীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।