পটুয়াখালীর রাঙ্গাবালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) ‘ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্য’ স্লোগানকে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়।

রাঙ্গাবালী উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আসাদুজ্জামান অরুন মীর। সভা পরিচালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নিয়াজ আকন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান ফরাজি।

সভায় প্রধান অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দ যুবদলের দীর্ঘ সংগ্রামের ইতিহাস তুলে ধরে বক্তব্য দেন। এ সময় সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।