মাদারীপুরের কালকিনিতে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি ও অগ্নিনির্বাপণবিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস।
কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ফায়ার সার্ভিসের অংশগ্রহণে অগ্নিকাণ্ড প্রতিরোধ, জরুরি উদ্ধারকাজ ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এতে বাসাবাড়ি ও কর্মক্ষেত্রে আগুন লাগলে তা দ্রুত নিয়ন্ত্রণের কৌশল প্রদর্শন করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও কিশোর কুমার দাস বলেন, পূর্বপ্রস্তুতি ও সচেতনতা বাড়ানো গেলে যেকোনো দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমিয়ে আনা সম্ভব। অগ্নিকাণ্ডসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্যোগ মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন