মা ইলিশ সংরক্ষণ ও প্রধান প্রজনন মৌসুমে ইলিশ শিকার বন্ধে বরিশালের উজিরপুরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার বিভিন্ন নদ-নদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যোগে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উজিরপুর পৌরসভার প্রশাসক উম্মে সালমা খানুন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার উপস্থিত ছিলেন।
অভিযানকালে নদীতে ইলিশ শিকার থেকে বিরত থাকতে জেলেদের সতর্ক করা হয়। মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার পুরো সময়ে নদীতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
মন্তব্য করুন